Google Ad Code
Repoter Image

ডেস্ক রিপোর্ট

প্রকাশ ০২/১১/২০২৫ ০৮:৫৯:০২
এ আর রহমান

হাসপাতালে ভর্তি জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, হঠাৎ বুক ব্যথা বেড়ে গেলে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সংগীত পরিচালকের অ্যাঞ্জিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গেছে। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

অন্যদিকে, একটি সূত্র জানিয়েছে যে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

প্রসঙ্গত, গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরা সহজে মেনে নিতে পারেনি। 

প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তাঁরা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, দাবি করেছিলেন রহমান।

ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তাঁর আইনজীবী জানিয়েছেন, তাঁর একটি অস্ত্রোপচার করা হয়েছে।

সিলেট আই নিউজ / ডেস্ক রিপোর্ট

Google Ad Code

Google Ad Code

ফেসবুক পেইজ

Google Ad Code

Google Ad Code